সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের 'নিরাপত্তাবেষ্টনী ও নিরাপত্তা টহল সড়ক নির্মাণ' প্রকল্পে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত মালিকেরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট সদর উপজেলার কেওয়াছড়া, ছালিয়া, বড়শালা ও আঙ্গারুয়া মৌজার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ধূপাগোল, ছালিয়া, আটকিয়ারী, লালবাগ, রঙ্গিটিলা, চরচড়িকান্দি ও বাইশটিলা এলাকার জমি বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ও টহল সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়।
এলএ মামলার আওতায় ২০২০ সালের ডিসেম্বর মাসে ৪ ধারার নোটিশ জারি ও যৌথ তদন্ত সম্পন্ন হলেও প্রায় ছয় বছর পেরিয়ে গেলেও ক্ষতিপূরণের অর্থ পাননি ভূমির মালিকেরা।































































































































































































































