চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

চন্দনাইশের ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির আয়োজনে এবং সালমা আদিল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প গত শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে ৬৫০ জন সেবাগ্রহীতাকে চক্ষু পরীক্ষা, ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৩৬০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ১৬০ রোগীকে চশমা বিতরণ করা হয়। ক্যাম্পে বিভিন্ন রকম পরীক্ষা নীরিক্ষা শেষে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৮৫জন সেবাগ্রহীতাকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।

সেবা কার্যক্রম উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু পি এম জে এফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল এম জে এফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, এম জে এফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পি এম জে এফ লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি, এসএফের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এম জে এফ, লায়ন মোস্তাফা কামাল, লায়ন আশিকুল আলম, লায়ন মনজুর আলম এবং লায়ন অ্যাডভোকেট মোখলেছুর রহমান ও রিজিয়িন চেয়ারপারসন লায়ন শওকত চৌধুরী এম জে এফ।

অনুষ্ঠানে পরিদর্শনে ছিলেন হিজ এক্সেলেন্সিস কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি ও এসএএফের সদস্যবৃন্দ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।