সিলেট নগর পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট নগর পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট নগরের নালা-নর্দমা ও রাস্তাঘাটে জোরেশোরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি এবার শহর পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করেছে সিটি কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিকেলে সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

বেলা তিনটায় নগরের সবচেয়ে ব্যস্ততম বন্দরবাজারের হাসান মার্কেট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এ সময় সিটি প্রশাসক ব্যবসায়ীদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট ভাগাড়ে ফেলার অনুরোধ-সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে আবদুল কাইয়ুম চৌধৰী বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরকে পরিষ্কার রাখার চেষ্টা করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।