মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ডাকবাংলো মাঠের এক পাশে স্থাপিত পাবলিক লাইব্রেরির পুরোনো ভবনটি পরিত্যক্ত হওয়ায় প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়। পরে এটি পুনঃস্থাপনে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্ধারিত স্থানে লাইব্রেরিটি পুনরায় স্থাপন করে তা চালুর দাবি উঠেছে।
এ বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এদিন সন্ধ্যা সাতটার দিকে কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকায় একটি কমিউনিটি হলে স্রোত সাহিত্য পর্ষদ নামে স্থানীয় একটি সংগঠন এ সভার আয়োজন করে। এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেন।
সভায় দাবি আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।






























































































































































































































