খুলনায় এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। মোট ২৬ জন এতিম শিশু ও তাদের অভিভাবকদের হাতে এসব খাদ্য সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল তুলে দেওয়া হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি চাল, ৬ লিটার সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, নুডলস, ফুড প্যাক, হরলিক্সএর ৩ টি জার, ১.৫ কেজি বাদাম, বিস্কুট, ৬ কেজি মৌসুমি ফল, চকলেটের ৩ টি জার। বই সেট (ছোটদের নবী-রাসূল সিরিজ),আর্ট বই, পেন্সিল, কলম, ইরেজার, পেন্সিল বক্স, স্কেল, খাতা, রঙ পেন্সিল সেট, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ছাতা।
এছাড়াও ছেলেদের জন্য ১টি ক্রিকেট সেট (ব্যাট, বল, স্টাম্প সেট) খেলাধুলা সামগ্রী। মেয়েদের জন্য ১টি ব্যাডমিন্টন সেট (২টি র্যাকেট, ১ বক্স শাটলকক)।






























































































































































































































