সংস্কৃতি ও সম্প্রীতির প্রত্যয় নববর্ষ উদযাপনে

সংস্কৃতি ও সম্প্রীতির প্রত্যয় নববর্ষ উদযাপনে

সীতাকুণ্ডে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে। সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়কে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা।

দিনের শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।