শিশু মাসুমার বাঁচার আকুতি, টাকার অভাবে অস্ত্রোপচার করতে পারছেন না

শিশু মাসুমার বাঁচার আকুতি, টাকার অভাবে অস্ত্রোপচার করতে পারছেন না

শিশু মাসুমা হাত বুকের ওপর রেখে আধো আধো কণ্ঠে বলছিল, 'আঙ্কেল, আমার বুকে খুব ব্যথা হয়, জ্বরও আসে। আমার খুব কষ্ট, আমি কি ভালো হবো?' পাশে বসে থাকা অসহায় বাবা আবদুল মান্নান এ কথা শুনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'মাসুমার বয়স মাত্র পাঁচ বছর। তারপরও এত সুন্দর করে কথা বলে। শুনলে যে কেউ তাকে কোলে তুলে নেয়।'

মিষ্টি চেহারার সেই মেয়ে মাসুমা আক্তারের হার্টে ছিদ্র ধরা পড়েছে। দরিদ্র ইজিবাইক চালক বাবা এক বছর ধরে মেয়েটিকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটছেন। চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে চার লাখ টাকা খরচ হয়ে গেছে।

মেয়েটির চিকিৎসার জন্য আরও ছয় লাখ টাকা প্রয়োজন। পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ, তার চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।