ঝালকাঠি পৌরসভা সড়ক ও জনপথ বিভাগের জলাধার ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণ করছে। এ জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি জলাধার ভরাটের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্রও নেওয়া হয়নি।
ঝালকাঠি শহরের বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় এই ট্রাকস্ট্যান্ড নির্মাণের জন্য ৭ লাখ ৭ হাজার ৮৮৭ টাকা বরাদ্দ দিয়েছে ঝালকাঠি পৌরসভা। সম্প্রতি কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রাকস্ট্যান্ড নির্মাণের কাজও শুরু করে দিয়েছে।
ঠিকাদার মাহমুদুল ইসলাম বলেন, ‘আমি কাজের অনুমতি পেয়েছি। তাই কাজ শুরু করে দিয়েছি। জমির মালিকানা কার—বিষয়টি পৌর কর্তৃপক্ষ দেখবে।’






























































































































































































































