বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের নল খুলে দেওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিপালী রানী সিকদার (৪৫) নামের ওই রোগী গত বুধবার বিকেলে মারা যান।
এ ঘটনায় আজ শনিবার দুপুরে হাসপাতাল পরিচালকের কাছে দিপালীর ভাই মিলন হালদার লিখিত অভিযোগ দিলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ট্রলিম্যান মো. সোহেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।































































































































































































































