বাংলাদেশের এক নারী উদ্যোক্তা যার আচার বিদেশেও প্রসিদ্ধ

বাংলাদেশের এক নারী উদ্যোক্তা যার আচার বিদেশেও প্রসিদ্ধ

চট্টগ্রামের এক নারী উদ্যোক্তা যার আচার বিদেশেও প্রসিদ্ধ। নাঈমার আচার বিদেশে যাচ্ছে। তাঁর আচারের খ্যাতি উপজেলাজুড়েই। দেশের গণ্ডি পেরিয়ে এ আচার বিদেশেও যাচ্ছে।

নাঈমার আচারের গল্পটা শুরু হয়েছিল ২০২০ সালে। করোনা মহামারিতে অবসর সময়ে অনেকেই বিকল্প কিছু করার কথা ভাবছিলেন। নাঈমাও ব্যতিক্রম ছিলেন না। এ ভাবনা থেকেই তিনি আচার বানানো শুরু করেন। এরপর ফেসবুকে নিজের আইডিতে পোস্ট দিয়ে এসব আচার বিক্রির ঘোষণা দেন। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সফল উদ্যোক্তা।

বর্তমানে বছরে প্রায় ৪৫০ থেকে ৫০০ কেজি আচার উৎপাদন করছেন নাঈমা। এতে বছরে তাঁর আয় হয় প্রায় সাড়ে তিন লাখ টাকা। তিনি মূলত বরই, তেঁতুল, জলপাই, আম, আমড়া, চালতা, আমলকী, রসুনসহ নানা মৌসুমি ফলের আচার তৈরি করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।