ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৭ শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৪৭ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ৭৯৫ জন শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭০২ শিশু। মৃত্যু হয়েছে ১৬ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৭ শিশু।






























































































































































































































