সরাইলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুপুর থেকে সাতটি ইউনিয়ন বিদ্যুৎহীন

সরাইলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুপুর থেকে সাতটি ইউনিয়ন বিদ্যুৎহীন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাতটি ইউনিয়ন সোমবার দুপুর থেকে বিদ্যুৎহীন রয়েছে। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার লোকজন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, আশুগঞ্জ থেকে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সদরসহ সাতটি ইউনিয়ন পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন। বাকি অংশ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন।

এখানে পিডিবির মোট গ্রাহকসংখ্যা প্রায় ৫০ হাজার। আশুগঞ্জ থেকে আসা ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।