বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটসংলগ্ন এলাকায় মৎস্য বিভাগের কর্মকর্তাদের হামলার ঘটনা ঘটেছে। এতে মৎস্য বিভাগের মাঠ সহকারী আবদুল্লাহ আল সিয়াম, চুক্তিভিত্তিক শ্রমিক নাজিম উদ্দিন এবং শামীম হোসেন তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মেহেন্দীগঞ্জ উপজেলা–সংলগ্ন মেঘনা ও সন্নিহিত শাখা নদীতে জাটকা ও অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে মাঠ সহকারী আবদুল্লাহ আল সিয়াম, চুক্তিভিত্তিক শ্রমিক নাজিম উদ্দিন এবং শামীম হোসেন মোটরসাইকেলে করে স্পিডবোট ঘাটের দিকে রওনা দেন।
এই ঘটনার পর মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।































































































































































































































