চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের তরুণ এক কৃষি উদ্যোক্তা সজল আহমেদ আঙুর চাষে সফল হয়েছেন। তিনি পাশের গ্রাম সিংনগরে সুস্বাদু জাতের আঙুর চাষ করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন।
সজল আহমেদ প্রথম আলোকে বলেন, ১ বিঘা জমিতে প্রায় ৩০০টি আঙুরের চারা লাগানো যায়। এতে খরচ হয় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা। প্রতিটি গাছে গড়ে ১৫ কেজি হিসাবে ১ বিঘায় প্রায় সাড়ে ৪ হাজার কেজি আঙুরের উৎপাদন হয়।
বর্তমানে পাইকারি বাজারদর ন্যূনতম ২৫০ টাকা। ভালো ফলন হলে ১ বিঘা জমিতে প্রায় ১০ লাখ টাকা লাভের সম্ভাবনা আছে।































































































































































































































