খুলনা বিভাগে ব্র্যাকের সেবা পৌঁছেছে প্রতি ৫ জনে ১ জন

খুলনা বিভাগে ব্র্যাকের সেবা পৌঁছেছে প্রতি ৫ জনে ১ জন

খুলনা বিভাগে ২০২৫ সালে প্রতি পাঁচজন বাসিন্দার মধ্যে একজনের কাছে সেবা পৌঁছেছে বলে জানিয়েছে উন্নয়ন সংস্থা ব্র্যাক। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাল্টিপারপাস হলরুমে ব্র্যাকের ২০২৫ সালের বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্র্যাকের ৭ হাজার ৭৮৮ জন কর্মী এসব কার্যক্রম বাস্তবায়ন করছেন। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ নারী এবং শূন্য দশমিক ৪১ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি আছেন।

ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম বলেন, ২০২৫ সাল ছিল বৈশ্বিক ও জাতীয়ভাবে চ্যালেঞ্জপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থনৈতিক অস্থিরতা ও সামাজিক অসমতা মোকাবিলায় ব্র্যাক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্ব দিয়েছে।

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, ব্র্যাক এখন শুধু একটি এনজিও নয়, এটি একটি ইনস্টিটিউশন। তিনি বর্জ্য ব্যবস্থাপনায় ব্র্যাককে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।