বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ঘটে

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ঘটে

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গতকাল সোমবার রাতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত বরিশাল বিভাগে হাম শনাক্ত ও উপসর্গ নিয়ে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল রাতে মারা যাওয়া দুই শিশু হলো পটুয়াখালীর দুমকী উপজেলার দুর্গাপুর এলাকার সোহাগ খানের ছেলে জিহাদ (২) এবং ভোলার চরফ্যাশনের উত্তর চর আইচা গ্রামের মো. হাসানের মেয়ে হাবিবা (৭ মাস)।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ লোকমান হাকিম বলেন, ‘মার্চ থেকেই এই বিভাগে হাম মারাত্মক রূপ নেয়। তা এখনো অব্যাহত আছে। তবে টিকা কার্যক্রম চলছে। আশা করি, এর প্রভাবে হাম নিয়ন্ত্রণে আসবে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।