টাঙ্গাইলে দুর্ঘটনার পর মন্ত্রীর মতামত

টাঙ্গাইলে দুর্ঘটনার পর মন্ত্রীর মতামত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এই দুর্ঘটনার পর প্রথম পর্যায়ে তাঁর মনে হয়েছে, এটা চালকের ভুলের কারণে হয়েছে।

দুর্ঘটনার পর মন্ত্রী বলেন, দুর্ঘটনায় আহত দু-একজন যাত্রী বলেছেন, তাঁরা ট্রাকটির চালককে সাবধান করেছিলেন। কিন্তু চালক তা আমলে নেননি। তিনি একটু তন্দ্রার মতো ছিলেন।

মন্ত্রী বলেন, যাত্রীদের আমি সব সময় বলছি, আমরা এখনো বলছি যে বোঝাই ট্রাক, ওপেন ট্রাক—যেটা যাত্রীবাহীর জন্য নির্ধারিত নয়, সেই জায়গায়, সেই সব যানে যাত্রীদের ওঠা থেকে বিরত থাকা উচিত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।