বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বিএমএএএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে মো. শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও মো. মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন প্রথম সহসভাপতি এম এ ফাসিহুর রহমান, দ্বিতীয় সহসভাপতি মো. গোলাম সরওয়ার, কোষাধ্যক্ষ ফয়সাল আল আসাদুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক মো. গোলাম জিলানী।
বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য প্রথমে বাংলাদেশ মেরিন একাডেমি থেকে নাবিকেরা পাস করতে হয়। এখানে সাধারণ, রেজিস্টার্ড ও আজীবন—এই তিন ধরনের সদস্য রয়েছেন। ২০১৯ সালে গঠিত বিএমএএএর মোট সদস্য ছয় হাজার।






























































































































































































































