দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আজ বুধবার রাত ৯টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। এ সময় উৎপাদন হয় ১৭ হাজার ২০০ মেগাওয়াট। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান তথ্যটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল। পিজিবির তথ্য বলছে, সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের সময় চাহিদা ছিল ১৬ হাজার ৮৯৭ মেগাওয়াট, সরবরাহ করা হয় ১৬ হাজার ৫০৫ মেগাওয়াট। একই সময়ে ৩৯২ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।