কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক আবুল খায়ের ২২ বছর ধরে কোমরে শিকল বাঁধা অবস্থায় কাটাচ্ছেন। তাঁর জীবন অনিশ্চিত গন্তব্যে চলছে বলে জানান স্বজন ও প্রতিবেশীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ বছর বয়সে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আবুল খায়েরের। বিয়ের তিন বছর পর থেকেই তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
এখন খায়েরকে চিকিৎসার জন্য কোনো মানসিক স্বাস্থ্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি সমাজসেবা অফিসের মাধ্যমেও তাঁর পাশে থাকার চেষ্টা করা হবে।































































































































































































































