ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ

৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার দেওয়ার নির্দেশ প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্মসচিবকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে মগবাজার আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এতথ্য জানান। সংবাদ সম্মেলনে ডা. প্রভাত বলেন, হাসপাতালে এতগুলো শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং স্পর্শকাতর। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্মসচিবকে (হাসপাতাল) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা এই কমিটি খতিয়ে দেখবে। এছাড়া কোন সমস্যা ছিল কিনা সেটিও দেখা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।