চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার সাঁটানোর ভিডিও ভাইরাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার সাঁটানোর ভিডিও ভাইরাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার সাঁটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়েছে এসব পোস্টারে।

আজ সোমবার সকালে পোস্টার সাঁটানোর একটি ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকের একাধিক আইডি ও পেজে শেয়ার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার রাতে এসব পোস্টার সাঁটানো হয়েছে। তবে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেনের কোথাও এসব পোস্টার দেখা যায়নি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।