দাওয়াইল্যাদের ঘরে ঘরে ঈদের আনন্দ

দাওয়াইল্যাদের ঘরে ঘরে ঈদের আনন্দ

পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডরিয়া গ্রামের দাওয়াইল্যা দলের সদস্যরা রোববার সকালে মহাসড়কের পাশে গিয়ে দেখা যায়, বস্তা থেকে ধান ঢেলে এক জায়গায় স্তূপ করছেন শ্রমিকেরা। এরপর সবার হিসাব বুঝে ভাগ করে দেওয়া হবে। কেউ বলছেন কোরবানির কথা, কেউ সংসারের খরচের কথা। আবার কেউ ভাবছেন, এবার হয়তো স্ত্রীর জন্য নতুন শাড়িটাও কেনা যাবে। এবারের মৌস৮মে অন্য যেকোনো বারের চেয়ে বেশি ধান পাওয়ায় তাঁদের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ।

দলের সদস্যরা ২৫ দিন আগে ধান কাটতে গিয়েছিলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার আলীপুর গ্রামে। সেখানে কৃষকদের জমির ধান কেটে, মাড়াই করে, শুকিয়ে ও বস্তায় ভরে দেওয়ার কাজ করেছেন। এর বিনিময়ে পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ধান।

এবার তাঁরা পেয়েছেন ৫০০ মণের বেশি ধান। ভাগে একেকজনের কপালে জুটছে গড়ে ২৫ মণের বেশি। অন্য বছরগুলোতে প্রতি মণ ধানের বিপরীতে পারিশ্রমিক হিসেবে ছয়–সাত কেজি ধান মিললেও এবার শ্রমিকসংকটের কারণে তাঁরা পেয়েছেন ১০ কেজি করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।