বজ্রপাতে চারজন কৃষকের মৃত্যু

বজ্রপাতে চারজন কৃষকের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বুধবার বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাটোরের লালপুর উপজেলায় একজন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একজন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একজন এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মারা গেছেন। তাঁরা চারজনই কৃষক।

লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে বজ্রপাতে কৃষক আজিজ মণ্ডলের (৫০) মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে তিনটার দিকে পদ্মার এই চরে ফসলের জমিতে কাজ করার সময় বজ্রপাত হয়। নিহত আজিজ মণ্ডল একই উপজেলার নওসারা সুলতানপুর গ্রামের মসলেম মণ্ডলের ছেলে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ফসলের মাঠে ভুট্টা তোলার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৪টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।