আলীকদমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে

আলীকদমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে

বান্দরবানের আলীকদম উপজেলায় হাম–রুবেলার টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। চলমান টিকাদান কার্যক্রম ১০ মে পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। টিকাদান কার্যক্রম শতভাগ ছাড়িয়ে যাওয়ার পরও আলীকদমে হামের উপসর্গ কমছে না কেন, জানতে চাইলে সিভিল সার্জন কোনো উত্তর দেননি।

দুপুর সাড়ে ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে হাম-রুবেলা টিকাদানের চলমান কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিভিল সার্জন সংবাদ সম্মেলনে বলেন, আলীকদমে ২০ এপ্রিল টিকাদান কর্মসূচির শুরুতে ৭ হাজার ৯৩২ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গতকাল ৬ মে পর্যন্ত ৮ হাজার ৪ শিশুকে টিকা দেওয়া হয়েছে। জেলার সাত উপজেলায় লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ অর্জিত হয়েছে। গত বছরের অর্জন ছিল ৯৪ শতাংশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।