বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে সচল থাকা ১ নম্বর ইউনিটটির উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বন্ধ হয়ে যায়।

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, সবশেষ বন্ধ হয়ে যাওয়া ১২৫ মেগাওয়াটের ইউনিটটির দৈনিক ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়ে।

বর্তমানে খনির কোল ইয়ার্ডে ৬ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লার মজুত রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।