চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন কনিকা দাশ (২০) নামের এক গৃহবধূ। আজ বুধবার রাত ৯টা পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল বৃহস্পতিবার সকালে আবার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
কনিকা দাশ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের জেলেপাড়ার বাসিন্দা রুবেল দাশের স্ত্রী। তিনি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের মৃণালপাড়া এলাকার দুলাল দাশের মেয়ে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সূত্রে জানা গেছে, কনিকা দাশের মায়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে স্বামী ও স্বজনদের নিয়ে নৌকায় করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির দিকে যাচ্ছিলেন তাঁরা।































































































































































































































