বাংলাদেশের নারী শিল্পীদের সৃজনশীল অবদান উদ্‌যাপন

বাংলাদেশের নারী শিল্পীদের সৃজনশীল অবদান উদ্‌যাপন

ঢাকা আমেরিকান উইমেন'স ক্লাবের (ডিএডব্লিউসি) 'উইমেন ইন আর্ট' তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেশের উদীয়মান ও স্বনামধন্য নারী শিল্পীদের শিল্পকর্মের মাধ্যমে তাঁদের সৃজনশীল অবদানকে উদ্‌যাপন করা হয়। এর পাশাপাশি নারী ও শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

চতুর্থবারের মতো আয়োজিত 'উইমেন ইন আর্ট' ইতিমধ্যে ডিএডব্লিউসির অন্যতম স্বাক্ষরধর্মী উদ্যোগে পরিণত হয়েছে। শিল্প ও মানবকল্যাণকে একসূত্রে গেঁথে এই আয়োজন নারী শিল্পীদের কাজকে বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগকে আরও শক্তিশালী করছে।

এবারের আয়োজনে দেশের ৩৫ জন প্রতিষ্ঠিত ও উদীয়মান নারী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়। তাঁদের মধ্যে ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী কনক চাঁপা চাকমা ও রোকেয়া সুলতানা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।