আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে 'স্টারশিপ ফিউশন শেফ'। ফিউশন কুকিং রিয়েলিটি শোটির চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন ১০ রন্ধনশিল্পী। বিজয়ী চ্যাম্পিয়ন পাবেন ২৫ লাখ টাকা। এ ছাড়া প্রথম রানারআপ ১০ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫ লাখ টাকা পুরস্কার। পাশাপাশি শীর্ষ ১০ জনের জন্য থাকবে হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ।
প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এক্সিকিউটিভ স্যুস শেফ মো. আসাদুজ্জামান আসাদ, ডাচ ক্লাব ঢাকার এক্সিকিউটিভ শেফ সৈয়দ তাজাম্মুল হক এবং অভিনয়শিল্পী ও নির্মাতা আফসানা মিমি।
প্রতিযোগীদের রন্ধনশৈলী, সৃজনশীলতা, পরিবেশন এবং স্বাদের সূক্ষ্ণতা বিচার করবেন তাঁরা। এ ছাড়া ভিন্ন ভিন্ন পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।































































































































































































































