বাগেরহাটের মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুর জলাতঙ্ককে আক্রান্ত ছিল

বাগেরহাটের মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুর জলাতঙ্ককে আক্রান্ত ছিল

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ককে আক্রান্ত ছিল। এ বিষয়টি নিশ্চিত করেছে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, কুকুরটিকে ইচ্ছাকৃত কুমিরের মুখে দেওয়ার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) মোহাম্মদ ছাহেব আলী বলেন, সিডিআইএল থেকে পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল। ওই কুকুর যাদের কামড়িয়েছে, তারাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

জেলা থেকে আরও পড়ুন: কুকুরবাগেরহাটপ্রাণিখুলনা বিভাগ

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।