চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরীতে হঠাৎ অতিবৃষ্টির কারণে কিছুটা পানি জমেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি ও হিজড়া খালের সম্প্রসারণ কাজ পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।

গত দুই দিনের টানা বৃষ্টিতে প্রবর্তক এলাকায় আজ সকালেও হাঁটুসমান থেকে কোমরসমান পানি ছিল। প্রতিমন্ত্রী জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনের সময়ও প্রবর্তক মোড়ের বদনা শাহর মাজারের সামনে গোড়ালি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পানি ছিল। তাঁর সঙ্গে ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।