প্রলয়ের রাতের স্মৃতি

প্রলয়ের রাতের স্মৃতি

১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম। ওই বছরের ২৯ এপ্রিল সাংগঠনিক কাজে কক্সবাজারে গিয়েছিলাম। দিনের শুরুটা ছিল সাধারণ দিনের মতোই। তবে আকাশের দিকে তাকালে একধরনের গুমোট ভাব লক্ষ করা যাচ্ছিল। আগে থেকেই ১০ নম্বর মহা বিপৎসংকেত দেওয়ায় লোকজনের মধ্যে কিছুটা উদ্বেগ ছিল। কিন্তু আমরা তখনো পরিস্থিতির গভীরতা বুঝতে পারিনি।

দুপুর গড়িয়ে বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হয়ে উঠল। আকাশ ক্রমেই কালো হতে থাকল। বাতাসে একধরনের চাপা গর্জন। সমুদ্রের দিকে তাকিয়ে মনে হলো যেন অজানা এক শক্তি সমুদ্রের বুকে উত্তাল তরঙ্গ তৈরি করছে।

সন্ধ্যার পর আমরা কক্সবাজারের পাহাড়চূড়ায় হিলটপ সার্কিট হাউসে অবস্থান নিই। স্থানটি তুলনামূলক নিরাপদ। রাত নামার সঙ্গে সঙ্গে বাতাসের গতি হঠাৎ করেই বেড়ে যায়। প্রথমে মনে হচ্ছিল সাধারণ ঝড়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা এক প্রলয়ংকর ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।