বছর তো খাইতে পারতাম না, ধান বেচতাম ক্যামনে?

বছর তো খাইতে পারতাম না, ধান বেচতাম ক্যামনে?

খোয়াই নদজুড়ে এখন বইছে ঘোলা পানি। বর্ষা মৌসুমের ঠিক আগে আগে উজানের ঢলে নদ এভাবে জেগে উঠেছে। তবে গতকাল বুধবার সকালে তখনো পুরোপুরি সরব হয়নি হবিগঞ্জ শহর। এমন সময়ে নিজের কাঠের দোকান খুলে বসেছিলেন ৬২ বছর বয়সী মহরম আলী খান।

খোয়াই নদঘেঁষা হবিগঞ্জ শহরের প্রান্তে নামহীন দোকানটিতে কাঠের চেয়ারে বসেছিলেন মহরম আলী। তাঁর ঠিক সামনেই কাঠে পেরেক ঠুকে ঠুকে নৌকা বানানোর কাজ করছিলেন বৃদ্ধ এক কারিগর। তাঁকে দিকনির্দেশনা দিচ্ছিলেন মহরম।

এবার বৈশাখের আকস্মিক বৃষ্টিতে তাঁর প্রায় পাঁচ কিয়ার (৩০ শতাংশ) জমির পাকা ধান ডুবেছিল কালারডুবা হাওরের পানিতে। উঁচু তিন কিয়ার জমি থেকে যা ধান পেয়েছেন, তাঁর হিসাবে সাকল্যে তা ৪৫ মণ হতে পারে। অথচ গত বছর ১০০ মণের বেশি ধান উঠেছিল তাঁর গোলায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।