বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করেছিল। এ সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।
এ আদেশের ফলে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি প্রেক্ষাগৃহসহ অন্য কোনো মাধ্যমে প্রদর্শনে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী নকিব সাইফুল ইসলাম।
হাসান জাহাঙ্গীর পরিচালিত কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটির মুক্তির কথা ছিল গত শুক্রবার। তবে ১৩ মে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।































































































































































































































