পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানজট নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো—রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা।
বিজিবির ফেসবুক পোস্টে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের ৭ দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।






























































































































































































































