কোরবানির হাটে গরুর বাজার মন্দা

কোরবানির হাটে গরুর বাজার মন্দা

কোরবানির হাটে গরুর বাজার মন্দা। হাটে পশু নিয়ে আসা খামারিদের মন ভালো নেই। কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাননি তাঁরা। ক্রেতারা গরু দেখছেন, কেউ দরদামও করছেন। তারপর মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন।

গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রাচীন বেচাকেনার মোকাম টেংরা বাজারে কোরবানির পশুর বেচাবিক্রির পরিস্থিতি ছিল এ রকম। এ হাটটি পশু ক্রয়-বিক্রয়ের জন্য বিখ্যাত। ঈদের আগে হাতে আছে আর দুই দিন সময়। এর মধ্যে বিক্রি বাড়তে পারে—এটুকু আশাতেই আছেন খামারিরা।

কোরবানির হাটে বিক্রির জন্য ১৫টি গরু নিয়ে এসেছেন রূপিয়ান মিয়া। তাঁর বাড়ি টেংরা বাজারের কাছে। অনেক বছর ধরে তিনি এই হাটে গরু কেনাবেচার সঙ্গে যুক্ত। তিনি বলেন, ‘বাজারের অবস্থা অখন অইলে হাইল অইবো, নাইলে মাইল অইবো (হয় চড়া হবে, না হয় মন্দা হবে)। দর মাইনসের বাটে পড়ের না (দাম মানুষের নাগালের মধ্যে হচ্ছে না)।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।