মাছবাহী ট্রাকের ভাড়া বাড়ছে জ্বালানি তেলের দাম বেড়ে

মাছবাহী ট্রাকের ভাড়া বাড়ছে জ্বালানি তেলের দাম বেড়ে

ময়মনসিংহ থেকে ঢাকায় মাছবাহী ট্রাকের ভাড়া বাড়ছে জ্বালানি তেলের দাম বেড়ে। ময়মনসিংহ থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে যায় বিপুল পরিমাণ মাছ। তবে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে আবারও বাড়ছে মাছ পরিবহনের ট্রাকভাড়া। এতে মাছের বাজারেও জেলাটির প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতি লিটার ডিজেলের দাম ১০০ থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ থেকে বাড়িয়ে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১১৬ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম গত রোববার থেকে কার্যকর হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহে রেকর্ড ৪ লাখ ১৮ হাজার ৬৪৫ টন মাছ উৎপাদিত হয়েছে, যা দেশের মোট উৎপাদনের প্রায় ১২ শতাংশ। জেলার ৩৩ হাজার ৪৬০ হেক্টর জলমহাল থেকে এই উৎপাদন আসে। প্রতি কেজি মাছ গড়ে ৩০০ টাকা ধরে এর বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১২ হাজার ৫৬০ কোটি টাকা। উৎপাদনে তুলনামূলকভাবে এগিয়ে আছে ভালুকা ও ত্রিশাল উপজেলা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।