কোরবানির পশুর হাটে বৃষ্টির বাগড়া, ক্রেতা-বিক্রেতার দুর্ভোগ

কোরবানির পশুর হাটে বৃষ্টির বাগড়া, ক্রেতা-বিক্রেতার দুর্ভোগ

মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠের হাটে ক্রেতা-বিক্রেতার স্বাভাবিক কেনাবেচায় বাগড়া দিয়েছে বৃষ্টি। সকাল থেকে টানা বৃষ্টি ঝরছে। কখনো কখনো দমকা বাতাস বইছে। ঘরের বাইরে পা ফেলতেই অনেকেই থমকে যাচ্ছেন। কখন বৃষ্টি থামবে, সেই অপেক্ষা। কিন্তু উপায় নেই—রাত পোহালেই কোরবানির ঈদ।

যাঁদের এখনো কোরবানির পশু কেনা বাকি, তাঁদের বৃষ্টি থামার অপেক্ষা না করেই হাটের দিকে ছুটতে হচ্ছে। বৃষ্টি ও কাদাপানির মধ্যেই ক্রেতা-বিক্রেতা এসে ভিড় করছেন মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠের হাটে।

ঈদের আগে শেষ হাটে ক্রেতা-বিক্রেতার স্বাভাবিক কেনাবেচায় বাগড়া দিয়েছে বৃষ্টি। ভোগান্তি হলেও কাদাপানি মাড়িয়ে পশু কিনছেন সবাই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।