অর্থনৈতিক কৌশল প্রণয়নের জন্য গঠিত কমিটি

অর্থনৈতিক কৌশল প্রণয়নের জন্য গঠিত কমিটি

দেশের অর্থনৈতিক উন্নয়ন, নীতি সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি অ্যাডভাইজরি বা পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। পাঁচ বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন করবে এ কমিটি। যেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা, পুনরুদ্ধার, পুনর্গঠন ও প্রবৃদ্ধির যাত্রা অন্তর্ভুক্ত থাকবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ পরিকল্পনা তৈরির কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

এ কমিটির প্রধান করা হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে। এই কমিটিতে দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের ৩৬ জন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ কমিটির মাধ্যমে দেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ, বেসরকারি খাতের উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর দিকনির্দেশনা আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।