বাংলাদেশের একটি বাড়িতে প্রায় দেড় দশক ধরে ফুটছে দৃষ্টিনন্দন 'মে ফ্লাওয়ার'

বাংলাদেশের একটি বাড়িতে প্রায় দেড় দশক ধরে ফুটছে দৃষ্টিনন্দন 'মে ফ্লাওয়ার'

পাবনার বেড়া পৌরসভার মৈত্রবাঁধা মহল্লার একটি বাড়িতে প্রায় দেড় দশক ধরে মে মাস এলেই ফুটছে দৃষ্টিনন্দন 'মে ফ্লাওয়ার'। বছরের অন্য সময় গাছটির কোনো অস্তিত্ব চোখে না পড়লেও গ্রীষ্মের শুরুতে মাটি ভেদ করে বের হয় কচি ডাঁটা। এরপর ধীরে ধীরে গাছে ধরে লাল গোলাকার ফুল। এবারও ওই বাড়িতে পাঁচটি মে ফ্লাওয়ার ফুটেছে।

বাড়িটির মালিক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শিখা রাহা। তাঁর বাড়িতে ফুল দেখতে প্রায়ই কেউ না কেউ আসেন। অনেকে মুঠোফোনে ছবি তোলেন, কেউ আবার ফুলটির নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে আগ্রহ দেখান।

উজ্জ্বল লাল রঙের গোলাকার গড়নের এই ফুল সহজেই সবার নজর কাড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ বছর আগে আঙিনার পাশে মে ফ্লাওয়ার গাছ লাগানো হয়। এর পর থেকে প্রতিবছর মে মাস এলেই ফুল ফুটছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।