চট্টগ্রামে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি যেভাবে চলছে

চট্টগ্রামে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি যেভাবে চলছে

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রস্তুতি প্রায় শেষ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। টানা বৃষ্টির পূর্বাভাস থাকায় এবার বাড়তি সতর্কতা নিয়ে সাজানো হয়েছে ঈদ জামাতের আয়োজন। বৃষ্টি হলেও যাতে মুসল্লিদের ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য শামিয়ানার ওপর ত্রিপল বিছানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই দুপুরে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনে যান সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি ঈদের জামাতের প্রস্তুতির নানা দিক সাংবাদিকদের তুলে ধরেন।

শাহাদাত হোসেন বলেন, ‘আমরা ধরে নিচ্ছি ঈদের দিনও বৃষ্টি হতে পারে। তাই মুসল্লিদের কথা বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বৃষ্টি হলেও যাতে নামাজ আদায়ে সমস্যা না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।