দেশে ইন্টারনেট ব্যবহারের বৈষম্য বেশি

দেশে ইন্টারনেট ব্যবহারের বৈষম্য বেশি

দেশে ইন্টারনেট ব্যবহারের হার অর্ধেকের বেশি বৃদ্ধি পেলেও ব্যবহারকারীদের কারিগরি দক্ষতা ও ব্যবহারের ধরনে বড় ধরনের সীমাবদ্ধতা ও বৈষম্যের চিত্র স্পষ্ট হয়েছে। দেশের ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও তাদের বড় অংশের ডিজিটাল দক্ষতা কেবল ‘কপি-পেস্ট’ করার মধ্যেই সীমাবদ্ধ।

ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও প্রসারে শহর এবং গ্রামের মধ্যে এখনো রয়ে গেছে ৩২ শতাংশের বেশি ব্যবধান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে প্রকাশিত ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।