বাবার ঋণ পরিশোধে ছেলের বিশেষ উদ্যোগ

বাবার ঋণ পরিশোধে ছেলের বিশেষ উদ্যোগ

কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক ব্যক্তি। তাঁর বাবার কাছে কারও পাওনা টাকা থাকলে যোগাযোগ করার আহ্বান জানিয়ে উপজেলা শহর ও আশপাশের এলাকায় অটোরিকশায় মাইকিং করেছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।

ওই ব্যক্তির নাম মারুফ হোসেন (৩৮)। তিনি উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আবুর হোসেন (৯০) একজন বীর মুক্তিযোদ্ধা ও কাপড় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস ধরে অসুস্থ আবুর হোসেন বাড়িতেই চিকিৎসাধীন। বয়স ও অসুস্থতার কারণে তাঁর ব্যবসাও বন্ধ হয়ে গেছে। এ সময় কিছু দেনা-পাওনাও থেকে যায়। বাবার জীবদ্দশায় সব ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেন ছেলে মারুফ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।