ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট।
ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।






























































































































































































































