বজ্রপাতে রানীনগরে তিনজনের মৃত্যু

বজ্রপাতে রানীনগরে তিনজনের মৃত্যু

নওগাঁর রানীনগর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। দুই কৃষিশ্রমিক মাঠে ধান কাটতে ও এক যুবক মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়।

বজ্রপাতে মারা যাওয়া তিনজন হলেন উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)।

কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দাদা–নাতি। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বজ্রপাতে তাঁদের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।