জাতীয় ঈদগাহ প্রস্তুতি শেষ, বৃষ্টি হলে জাতীয় মসজিদে ঈদের নামাজ

জাতীয় ঈদগাহ প্রস্তুতি শেষ, বৃষ্টি হলে জাতীয় মসজিদে ঈদের নামাজ

জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি শেষ হয়েছে। এই ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এবারের ঈদের দিন (২৮ মে) সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে। আর বৃষ্টি হলে ঈদের জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, সকাল ৮টায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহর প্রস্তুতি শেষ। শেষ সময়ে পরিচ্ছন্নতা, বিদ্যুৎ–সংযোগ ও নিরাপত্তা তল্লাশির কাজকর্ম করা হয়েছে। এবার এ ময়দান প্রস্তুত করতে ব্যয় হয়েছে ১ কোটি ৭ লাখ টাকা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।