রাজধানীর নদ্দা নতুন বাজার এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ভেঙে আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে বাসের চারজন আরোহী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই, আর অন্যরা হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের লাইজু বেগম (৩৮), তাঁর স্বামী কবির জমাদ্দার (৪৭), বাগেরহাটের খুশি বেগম (৩৫) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের রবিউল ইসলাম (২২)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নেসার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।































































































































































































































