নেত্রকোনার হাওর-বিলে পানি ঢুকছে, কৃষকেরা আধপাকা ধান কাটছেন

নেত্রকোনার হাওর-বিলে পানি ঢুকছে, কৃষকেরা আধপাকা ধান কাটছেন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে কয়েকটি হাওর ও বিলে পানি ঢুকতে শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুর থেকে পানি ঢুকে সোনাডুবি, গোরাডোবা, আঙ্গাজুরা ও মহিষাশুরা হাওর এবং মেদী ও তেলেঙ্গা বিলের প্রায় এক হাজার হেক্টর খেতের কাচা-পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

এ ছাড়া অধিকাংশ খেতে হাঁটুপানি জমেছে। এমন পরিস্থিতিতে বন্যার আশঙ্কায় এখন আধপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় জানা গেছে, চলতি মৌসুমে কলমাকান্দায় ২১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে আছে ৪ হাজার ৬৩০ হেক্টর জমি। এসব এলাকায় আজ দুপুর পর্যন্ত মাত্র ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।