ফুলের সৌন্দর্য ও মানুষের যত্ন-চর্চা

ফুলের সৌন্দর্য ও মানুষের যত্ন-চর্চা

ফুলের সৌন্দর্য ও মানুষের যত্ন-চর্চা নিয়ে শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী চলছে লালমাটিয়ার সি ব্লকের ২/৬ বাড়ির গ্যালারি দ্য ইলিউশনসে। প্রদর্শনীটি শুরু হয়েছে ১ মে এবং শেষ হবে ১৬ মে। প্রদর্শনীতে মোট ৩৫টি শিল্পকর্ম রয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান সংগীতশিল্পী হিসেবেই স্বনামখ্যাত। তবে চারুশিল্পের চর্চাও করছেন তিনি দীর্ঘদিন ধরে। এটি তাঁর ১৭তম একক চিত্রকলা প্রদর্শনী। সে কারণে তাঁর কাজের সঙ্গে কলানুরাগী দর্শকদের পরিচয় নতুন নয়। এবারেও অধিকাংশ কাজই কাগজে প্যাস্টেল ও চারকোলে করা। কিছু আছে ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা।

প্রদর্শনীটি কিউরেট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম মাহমুদ। ১ মে উদ্বোধনী দিনে প্রদর্শনীতে বিভিন্ন পেশার শ্রমিকেরাও অংশ নিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।