ঈদযাত্রার প্রথম দিনে চট্টগ্রাম রেলস্টেশন থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ছেড়েছে সোয়া তিন ঘণ্টা দেরিতে। দীর্ঘ সময় ধরে যাত্রীদের স্টেশনের প্ল্যাটফর্মে ভোগান্তি নিয়ে অপেক্ষা করতে হয়েছে।
আজ শনিবার থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। সকাল সোয়া ৯টায় বিজয় এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল। যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই স্টেশনের প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছিলেন। অনেকের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন।
চট্টগ্রাম স্টেশন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা অন্য সব আন্তনগর ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে। এসব ট্রেনের যাত্রীদের ঈদযাত্রা স্বস্তির ছিল।































































































































































































































